সৌদি আরবে শনিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। মদিনা থেকে জেদ্দার পথে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা সবাই ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং’ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। কোম্পানিটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

