যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। গত ১০ নভেম্বর মঙ্গলবার এই সামরিক স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হয়। এই উদ্যোগকে ইরানের ক্রমবর্ধমান সামরিক উন্নতির একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটির নিচে গড়ে তোলা এই বিশাল স্থাপনায় বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত লঞ্চার মজুত রয়েছে। ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়।
স্থাপনাটি পরিদর্শনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ক্ষেপণাস্ত্র ইউনিট ও উৎক্ষেপণ যন্ত্রগুলোর কার্যক্ষমতা যাচাই করেন।
জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুদের জন্য বড় চমক নিয়ে আসবে এবং ইরানের সামরিক শক্তির অকাট্য প্রমাণ দেবে।
গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই নতুন ক্ষেপণাস্ত্র নগরী তৈরির পরিকল্পনা ও সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। মোহেব্বি জানান, অ্যারোস্পেস ফোর্স অত্যন্ত দ্রুততার সাথে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রম ভূপৃষ্ঠের স্থাপনা থেকে মাটির নিচে সরিয়ে নিয়েছে। এর ফলে যেকোনো ধরনের তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। বিশাল ভূখণ্ড এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে এমন এক অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যা শত্রুর আক্রমণের মুখেও অটুট থাকবে। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।
সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি আইআরজিসির ১০টি বড় সাফল্যের তালিকা তুলে ধরেন। তিনি জানান, ইরান এখন আর অস্ত্রের আমদানিকারক দেশ নয়, বরং স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষ করে ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে তৈরি করা হচ্ছে, যা বিশ্বের অনেক দেশ অনুকরণ করতে বাধ্য হয়েছে। পাশাপাশি ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার সময়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এককভাবে অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস বা প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-১৮, এফ-৫ এর মতো যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। সামরিক আত্মনির্ভরশীলতার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, কোনো বিদেশি সরঞ্জাম বা জব্দ করা অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ছাড়াই নিজস্ব উদ্ভাবনী শক্তিতে ইরান বিশ্বমানের প্রযুক্তিকাঠামো তৈরি করেছে।
ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে স্টিলেথ বা রাডার-অদৃশ্য হওয়ার সক্ষমতা যুক্ত করা হয়েছে। এর ফলে শত্রুপক্ষের প্যাট্রিয়ট বা থাড-এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টার ব্যবহারের মাধ্যমে শত্রুর মূল সামরিক অবকাঠামোয় প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। দেশীয় মহাকাশ প্রযুক্তি: নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জিত হয়েছে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি: রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা এবং ইউক্রেন যুদ্ধের টানাপোড়েনের মধ্যে ইরানের এই নতুন সামরিক স্থাপনা ওয়াশিংটন ও তেল আবিবের জন্য নতুন কৌশলগত চাপের কারণ হতে পারে। শেষ পর্যন্ত মোহেব্বি সতর্ক করেন, যদি শত্রুপক্ষ ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে, তবে ইরান তাদের চমকে দেওয়ার মতো আরও নতুন প্রযুক্তি সামনে আনবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান।

