প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে ভিন্ন এক গল্প। কারো স্বপ্নপূরণের আনন্দ, কারো কঠিন সময়ের সঙ্গে লড়াই, আবার কারো বাধা পেরিয়ে নিজের জায়গা করে নেওয়ার সাহস—সবই সমান গুরুত্বপূর্ণ। এমনই সব সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীদের অভিজ্ঞতার গল্প নিয়ে শুরু হয়েছে নতুন পডকাস্ট শো ‘মেরিল সিরাম সোপ বার প্রেজেন্টস ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’।
এশা রুশদীর সঞ্চালনায় এই পডকাস্টের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের সফল নারীরা। ক্যারিয়ারের শুরুর দিকের চ্যালেঞ্জ, ব্যর্থতা জয় করে ঘুরে দাঁড়ানোর গল্প, লক্ষ্য পূরণে অবিচল থাকা এবং জীবনের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে থাকা পরিশ্রম ও আত্মবিশ্বাসের কথা তুলে ধরছেন তাঁরা। সামাজিক প্রতিকূলতা জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্পগুলোও উঠে আসছে এই আলোচনায়।
পডকাস্টের একটি বিশেষ অংশে থাকছে ত্বকের যত্ন ও নিজের প্রতি যত্নের গুরুত্ব। নিজের স্বকীয়তাকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করা, ত্বক নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং দৈনন্দিন জীবনে নিজেকে ভালোবাসা ও পরিচর্যা করার নানা দিক নিয়ে কথা বলছেন অতিথিরা। অনুষ্ঠানটি দেখা যাচ্ছে এশা রুশদী এবং মেরিলের অফিশিয়াল ফেসবুক পেজে।

