
এস এইচ রতন,বাগেরহাট।
বাগেরহাট জেলা সদর ও মোংলায় পৃথক অভিযানে ১০ কেজি গাজা ও ৩০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবরিকে গ্রেপ্তার হয়েছে। এ সময় একটি মটরসাইকেল ও মাদক কারবারিদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭), কুমিল্লা জেলার দেবীদ্বার ফুলতলী গ্রামের মোজাম্মেল হক ভুইয়ার মেয়ে (২০) ও বাগেরহাটের মোংলা পৌরসভার রাতারাতি কলোনির লুৎফর কাজীর স্ত্রী হাসিনা বেগম (৫০)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে ১০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি সৈয়দ জিন্নাহ কবির ও শারমিন আক্তারকে গ্রপ্তার করে। এ সময় তাদের ব্যবহ্নত একটি মটর সাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিভাগ। অপরদিকে, সোমবার রাতে মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোডের বড় পুকুরপাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকাসহ হাসিনা বেগম নামের একজন মাদক কারবারিাকে গ্রেপ্তর করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ##