রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম কলেজ ছাত্রকে ৮ তলা ভবন থেকে ফেলে দেওয়া হয় লিফটের গর্তে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কলেজ ছাত্র আশফাক কবির (১৭) লিফটের গর্তে ফেলে হত্যা অভিযোগ উঠেছে। রবিবার (১২ এপ্রিল) নগরীর চকবাজার থানাধীন মৌসুমী আবাসিক এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে মঙ্গলবার চকবাজার থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ভবনটির নিরাপত্তা কর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে। নিহত আশফাক কবির বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তার বাড়ি কক্সবাজার চকরিয়া উপজেলায়। সে নগরীর ডিসি রোড কবরস্থানে পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়। গত রবিবার বিকালে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডে মৌসুমী আবাসিক এলাকায় ডেকেনেয়। সেখানে পৌঁছালে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েতুল্লাহ, মিশকাতুল কায়েস সহ একদল তরুণ তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তোলে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের হাত থেকে বাঁচতে আশফাক কাছের একটি নির্মাণধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে আট তলায় উঠে যায়। তারপর হামলাকারী গেটে ধাক্কা দিলে নিরাপত্তা কর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে তারা উপরে গিয়ে আশফাককে মারধর করে এবং এক পর্যায়ে আট তলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় আশফাককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত বাবা আবুল হাশেম সিকদার জানান তার ছেলে কোন ধরনের রাজনৈতিক সঙ্গে জড়িত ছিল না। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। চট্রগ্রাম চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বাবুল আজাদ জানান ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ