শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জেলা প্রশাসকের হুশিয়ারি পর অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মো: তাজুল ইসলাম বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মো: তাজুল ইসলাম
বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৮ এপ্রিল) রাত ১২ টা হতে ৩টা পর্যন্ত উপজেলার কানুনগোপাড়া, বেঙ্গুরা, বিদুগ্রাম ও কঞ্জুরী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

এসময় তিনি জানান,বিদগ্রাম এলাকায় টপসয়েল কাটার সময় একটি ভেকু জব্দ করা হয়। আমাদের উপস্থিত টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ খ ধারা ভঙ্গের অপরাধে পোপাদিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে মো: খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়
অভিযানে সহকারি কমিশনার( ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৬ এপ্রিল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুর্ধ -১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে মাটিকাটার বিষয়ে সাংবাদিকদের চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলবে, যেখানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাবে, সেখানে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ