সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

“জনতার ভাবনা”-তে চৌগাছার মানুষের প্রাণের কথা

মোঃ আসিফ ইকবাল যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল
যশোর প্রতিনিধি

দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান “জনতার ভাবনা”-তে সম্প্রতি অংশগ্রহণ করেন যশোর জেলার চৌগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে উঠে আসে চৌগাছাবাসীর অভিজ্ঞতা, প্রত্যাশা এবং বাস্তব পরিস্থিতি।

এই পর্বে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, চৌগাছা- ঝিগরগাছা ৮৬/২ সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব জহুরুল ইসলাম। তিনি চৌগাছার সার্বিক উন্নয়নসহ
রাজনৈতিক চেতনা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেন। তার পাশাপাশি এলাকার শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ নানা পেশার প্রতিনিধিরাও কথা বলেন।

বক্তব্যে উঠে আসে এলাকার দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার দুরবস্থা, কর্মসংস্থানের সংকট, এবং রাজনৈতিক সচেতনতাবিষয়ক নানা দিক। চৌগাছাবাসী তাদের প্রত্যাশার কথা জানানোর পাশাপাশি দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষাও প্রকাশ করেন।

অনুষ্ঠানটি চৌগাছার মানুষের আওয়াজ জাতীয় পরিসরে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ