মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

কটিয়াদীতে নবনির্বাচিত উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের শুভেচ্ছা বিনিময় 

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি,
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা।

গত শুক্রবার বিকালে কটিয়াদী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ ফরহাদ উদ্দিন মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মাস্টার ও সাংগঠনিক সম্পাদক একেএম আশরাফুল ইসলাম খসরুর নেতৃত্বে ৬১ সদস্য বিশিষ্ট কটিয়াদী উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের কমিটির সকল নেতৃবৃন্দ কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি নবনির্বাচিত কটিয়াদী উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সকল সদস্যদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  সকল পর্যায়ে কাজ করার আহ্বান জানান। 

এর আগে গত ১৩ এপ্রিল রবিবার কিশোরগঞ্জ জেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জীবন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এর সাক্ষরিত পত্রের মাধ্যমে ৬১ সদস্য বিশিষ্ট কটিয়াদী উপজেলা কমিটি অনুমোদন করা হয়। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ