বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় অবস্থানের উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বুধবার প্রকাশিত আর্টন ক্যাপিটালের ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছে দেশটি, যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
আর্টন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নাগরিকরা ১৩৮টি দেশে আগাম ভিসা ছাড়াই এবং ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা বা ইটিএ সুবিধার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর ও মালয়েশিয়া এবং ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। এছাড়া জাপানসহ ইউরোপের ১৬টি দেশ ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ এবং মাল্টা ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ন।
সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ১৫টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এছাড়া ২৮টি গন্তব্যে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে, আর এই অঞ্চলে কেবল পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের পেছনে অবস্থান করছে।
গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংকে বাংলাদেশের সাথে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদা করে বিবেচনা করা ইন্ডিভিজুয়াল র্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম। মূলত ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইটিএ এবং তিন দিনের মধ্যে প্রাপ্ত ই-ভিসার সুবিধাকে ভিত্তি ধরে আর্টন ক্যাপিটাল এই সূচক তৈরি করে। গ্লোবাল ও ইন্ডিভিজুয়াল—দুই পদ্ধতিতেই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি।

