শাখাওয়াত মুনসহ তিনজনকে সোপর্দ, ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের একদল নেতাকর্মী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তিনি বলেন, ‘ ধানমন্ডি ২৭ নম্বর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে রেখে জিজ্ঞাসাবাদ করছেন কিছু মানুষ।

সে সময় তাকে উদ্দেশ্য করে ‘একটা একটা লীগ ধর’ স্লোগান দেওয়া হয় এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়। ওএসডি হওয়ার কথা জানালেও এক পর্যায়ে মুনের গালে চড় মারতে দেখা যায় এবং তাকে কান ধরে থাকতে বাধ্য করা হয়। পৃথক আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনকে পুলিশ ভ্যানে তোলার সময়ও মারধর করা হচ্ছে, যদিও ঘটনাস্থলে থাকা কেউ কেউ তাকে মারধর না করার জন্য অনুরোধ করছিলেন। একজন মুনকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?’। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।