গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের অভ্যন্তরীণ কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা নিজেদের সিদ্ধান্ত জানান। পদত্যাগকারী নেতারা হলেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা। লিখিত বক্তব্যে তাঁরা জানিয়েছেন, এখন থেকে তাঁরা বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন না।
দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী এই নেতারা জানান, বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। তাই প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে ছয় নেতার এই পদত্যাগের বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একইভাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুও এ বিষয়ে সাড়া দেননি।
গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের এ বিষয়ে জানান, পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়টি তার জানা নেই, তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে তিনি লোকমুখে শুনেছেন। উল্লেখ্য, এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছিলেন। নতুন এই ছয়জনসহ উপজেলায় মোট ১৯ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করলেন। নতুন করে ছয় নেতার পদত্যাগের ঘোষণায় উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের পদত্যাগের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে বিভিন্ন দেশি অস্ত্রের মহড়া দেখা যায়। সেই দিন পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া ও ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এবং বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘরও হামলার শিকার হয়। এসব ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং স্থানীয় থানায় কার্যক্রম স্থগিত রয়েছে। লগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। এসব ঘটনায় বিএনপি ও প্রশাসনকে অনেকটা নীরব থাকতে দেখা গেছে।

