বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংসদ সদস্য ও চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে ১২ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

মো:সিরাজুল ইসলাম পলাশ, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

মো:সিরাজুল ইসলাম পলাশ, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর পদত্যাগসহ গ্রেফতারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে। 

এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করতে ১২ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা

 রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে ১২ঘন্টার মধ্যে পদত্যাগ ও গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গাজী সান্নিধ্য বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের দোসর, মিথ্যা মামলাবাজ, সাম্প্রদায়িক উস্কানিদাতা, দেশদ্রোহী দূর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে দ্রুত গ্রেফতার করতে হবে। 

তিনি আরও বলেন, আগামী ১২ঘন্টার মধ্যে যদি তাদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর এক শিক্ষার্থী মাহামুদুল হাসান আবির বলেন, যতক্ষণ পর্যন্ত সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু গ্রেফতার ও পদত্যাগ করবেনা আমাদের আন্দোলন চলবে। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ