বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন। এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ হাসপাতালের প্রকৃত চিত্র জানার জন্য রোগী ও তাদের স্বজনদের সাথে সরাসরি কথা বলা এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। আগে থেকে পরিদর্শনের বার্তা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় ত্রুটিগুলো সাময়িকভাবে ঢেকে রাখার সুযোগ পায়, যা প্রকৃত সমস্যা শনাক্তকরণে বাধা হয়ে দাঁড়ায়। স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন। স্বাস্থ্য খাতে সংকটের বৃত্ত ও পণ্ডশ্রমের গল্প। বাগেরহাটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী অব্যবস্থাপনায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেদনে কুমিল্লা, হবিগঞ্জ ও সিলেটের কয়েকটি হাসপাতালের অবস্থা পরিদর্শনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়। মন্ত্রীর এই উদ্যোগকে আরও কার্যকর করার জন্য আমার কয়েকটি প্রস্তাব রয়েছে।
আকস্মিক পরিদর্শনের সুবাদে মন্ত্রী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, জনবল সংকট, ওষুধের অপ্রতুলতা, যন্ত্রপাতির অকার্যকারিতা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং দালাল চক্রের দৌরাত্ম্য সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।
সেই সঙ্গে রোগীদের অভিযোগ শোনার মাধ্যমে তিনি নীতিনির্ধারক হিসেবে তৃণমূলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
বিভিন্ন সময়ের পরিদর্শন থেকে এমন কিছু চিত্র ফুটে উঠেছে যা জনস্বাস্থ্যের উদ্বেগজনক অবস্থার প্রমাণ দেয়।
যেমন, গত ৭ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা কতটা যৌক্তিক।
আবার ২০ মে খুলনা জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকার সংকট এবং রোগীদের বাইরে থেকে টিকা কিনতে বাধ্য হওয়ার মতো ঘটনা সামনে আসে। হবিগঞ্জ সদর হাসপাতালে ২৯ আগস্ট পরিদর্শনকালে তিনি জনবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ ও দালাল চক্রের অভিযোগের মুখোমুখি হন। এছাড়া বাগেরহাটে সরকারি ওষুধের অব্যবস্থাপনাও তার নজর এড়ায়নি।
এসব পরিদর্শনের ফলে কোনো কোনো ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা, শোকজ বা বদলির খবর সংবাদমাধ্যমে উঠে আসে। অনেক সময় মন্ত্রীর অসন্তোষ বা ধমক দেওয়ার বিষয়টিও আলোচনার জন্ম দেয়। তবে মূল প্রশ্ন হলো, এসব তাৎক্ষণিক ব্যবস্থার ফলে চিকিৎসাসেবার গুণগত মানের স্থায়ী কোনো পরিবর্তন কি ঘটছে? একটি অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, পরিদর্শনের কয়েক দিন বা সপ্তাহ পর পুনরায় হাসপাতালগুলোতে পুরোনো সমস্যাগুলো ফিরে আসে। অর্থাৎ শুধুমাত্র পরিদর্শন ও শাস্তি দিয়েই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করা সম্ভব নয়। ফলে রোগীরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, তা মন্ত্রীর চোখে ধরা না–ও পড়তে পারে। স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনে যে সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পরিদর্শনের পর জনগণ আসলে কী পাচ্ছে। কখনো কখনো মন্ত্রীর অসন্তোষ, ধমক বা হুঁশিয়ারিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠছে। গত ১৫ অক্টোবর বিডিনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। মন্ত্রীর প্রতিটি পরিদর্শন, অসন্তোষ কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ধমক যদি সংবাদমাধ্যমে প্রচারের প্রধান বিষয় হয়ে ওঠে, তাহলে জনগণের কাছে স্বাস্থ্যব্যবস্থার একটি নেতিবাচক চিত্রই বারবার তুলে ধরা হয়। সেসব ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।
হাসপাতালের অনেক সমস্যার মূলে রয়েছে কাঠামোগত দুর্বলতা। সবসময় চিকিৎসকের ব্যক্তিগত অবহেলা এসব সংকটের কারণ নয়। অনেক ক্ষেত্রে অনুমোদিত পদের বিপরীতে জনবল না থাকা, প্রয়োজনীয় বাজেটের অভাব, অর্থ ব্যয়ের প্রশাসনিক জটিলতা, সময়মতো ওষুধ সরবরাহ না পাওয়া কিংবা যন্ত্রপাতি মেরামতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ধীরগতি চিকিৎসার মানকে ব্যাহত করছে। এছাড়া অডিট আপত্তির ভয়, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে যায়। যেমন ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, হাসপাতাল নির্মাণ ও মেরামতের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর এবং চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের সঙ্গে সংশ্লিষ্ট ন্যাশনাল। পাশাপাশি রয়েছে অডিট আপত্তির ভয়ে সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সতর্কতা, আর্থিক ও প্রশাসনিক বিধিবিধানের জটিলতা, ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম ও প্রভাবশালী ঠিকাদারদের অযাচিত হস্তক্ষেপ। এসব কারণে অনেক সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও অর্থ ব্যয় বিলম্বিত হয়, এমনকি বরাদ্দকৃত অর্থও পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয় না।
স্বাস্থ্যখাতের উন্নয়ন কোনো একক ব্যক্তির হুঁশিয়ারি বা আকস্মিক বদলির আদেশের ওপর নির্ভরশীল নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কেবল মিডিয়ার সামনে সমালোচনা বা ধমক দিলে সরকারি স্বাস্থ্যসেবার ওপর সাধারণ মানুষের আস্থাও কমে যেতে পারে। প্রকৃত সংস্কারের জন্য নিচের পদক্ষেপগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন এখানেই একটি মৌলিক বিষয় বোঝা প্রয়োজন।
প্রথমত, হাসপাতাল পরিদর্শনকে কেবল অনিয়ম ধরার অভিযান হিসেবে না দেখে এটিকে সক্ষমতা ও সীমাবদ্ধতা মূল্যায়নের নিয়মিত প্রক্রিয়া হিসেবে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, শুধু মন্ত্রী নন; স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আগামী এক থেকে দুই মাস সপ্তাহে অন্তত একটি হাসপাতাল নিয়মিত ও আকস্মিকভাবে পরিদর্শন করতে হবে। এর ফলে নীতিনির্ধারকরা একই বাস্তবতা সরাসরি অনুধাবন করতে পারবেন। মন্ত্রী যদি মাঠপর্যায়ে গিয়ে সমস্যাগুলো বোঝেন, তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি একই বাস্তবতা উপলব্ধি করেন এবং সবাই মিলে সমাধানের উদ্যোগ নেন, তাহলেই এই পরিদর্শন জনগণের কাজে আসবে। স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফেরাতে এই মুহূর্তে যা করতে হবে।
তৃতীয়ত, পরিদর্শনের সময় প্রতিটি হাসপাতালের সক্ষমতা, জনবল, ওষুধের মজুত, খাবারের মান ও আউটসোর্সিং সেবার মান একটি নির্দিষ্ট কাঠামোতে নথিবদ্ধ করতে হবে। চতুর্থত, এই অভিজ্ঞতার ভিত্তিতে নিয়মিত পর্যালোচনা সভা করা প্রয়োজন। ব্যক্তিগত অবহেলা, প্রশাসনিক দুর্বলতা কিংবা নীতিগত সীমাবদ্ধতা—কোনটি কোন স্তরের সমস্যা, তা চিহ্নিত করে শ্রেণীবদ্ধভাবে সমাধান করতে হবে। যেসব সমস্যা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সমাধানযোগ্য নয়, সেগুলো প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত নিরসন করা বাঞ্ছনীয়। সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়নে কাঠামোগত সংস্কারই এখন সময়ের দাবি।

