সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বিদ্যমান অস্থিরতা ও সহিংসতার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর কোনো ছাড় দেওয়া হবে না; এখন থেকে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি এই কঠোর অবস্থানের কথা জানান এবং মানুষ হত্যার প্রতিটি ঘটনার জবাব দেওয়ার অঙ্গীকার করেন।

তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল টানা ১৬ বছর ক্ষমতার অপব্যবহার করেছে। তারা দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের আখের গুছিয়েছে। ২৪-এর ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন প্রভূর আশ্রয়ে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের মধ্যে দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই বলেও তিনি মন্তব্য করেন। ২৪-এর ঐক্যবদ্ধ আন্দোলনে তারা প্রভুর দেশে পালিয়ে যায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অবৈধভাবে দেশ চালিয়ে অর্থ পাচার করেছে, তারা বিদেশ থেকে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ১৪ শত মানুষ হত্যার দায় নিয়ে তারা পুনরায় ফিরে আসার অপচেষ্টা করছে। এই ষড়যন্ত্র রুখতে ২৪-এর আন্দোলনের সঙ্গে যুক্ত সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। ২৪-এর পক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’।

জনসভায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, গুম ও পতিত স্বৈরাচারের আগুন সন্ত্রাসকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ নাগরিকরা এখন ভোট ডাকাত বা খুনিদের আর চায় না; বরং তারা নিরাপত্তা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়। বর্তমান সরকার জনগণের ভাগ্য বদলাতে নিরলস কাজ করে যাচ্ছে, কিন্তু পলাতক চক্রটি বিদেশ থেকে দেশের ক্ষতি সাধনে মরিয়া হয়ে উঠেছে।