শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানবতাবিরোধী সব অপরাধের বিচারের পথেই এগিয়ে যাচ্ছে সরকার।

আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশনের ওপর নির্ভর করছে। তারা যেভাবে প্রয়োজন মনে করবেন, সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। এক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়। ’।

শেখ হাসিনার দেশে ফেরা এবং প্রত্যাবর্তনের পর আইনি সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, হাসিনাকে এক্সট্র্যাডিশন চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে, যা একটি আইনি প্রক্রিয়া। দেশে ফিরে তিনি বিশেষ কোনো আইনি সুবিধা পাবেন না। আপিল বিভাগে এমন মামলায় বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ নেই কারণ বিশেষ আইনে সেই সুযোগ রাখা হয়নি। হাসিনার ফেরা নিয়ে তার ভাষ্য, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি।

তিনি আরও যোগ করেন, ১৯৭৩ সালে তৎকালীন সরকার যে সংশোধনী এনেছিল, তার ৪৭ এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তি কোনো মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটি তাদেরই তৈরি করা আইন হওয়ায় এখন হাসিনাকে সেই আইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।