যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এই তথ্য নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা।
পরিবহনমন্ত্রী জানান, সিস্টেমের পুরোনো হার্ডওয়্যারের কারণে এই বিপর্যয় দেখা দিয়েছিল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেনি এবং এই সমস্যার সঙ্গে মাইক্রোসফটের কোনো সম্পর্ক নেই।
এর আগে এ ধরনের বিপর্যয়ের কারণ নিয়ে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার ত্রুটির গুঞ্জন উঠলেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন তা নাকচ করে দিয়েছেন। তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে, কোনো বাহ্যিক সাইবার আক্রমণ বা মাইক্রোসফট সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ফ্লাইট বিভ্রাট ঘটেনি। বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকেও ব্রিফ করা হয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নেই বলে জানানো হয়েছে। মার্কওয়েন মুলিনও একই কথা বলেন।

