দেশীয় প্রযুক্তিতে বাংলা এআই: ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার কৌশলগত রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান যুগে চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো বৈশ্বিক মডেলগুলো আমাদের প্রাত্যহিক কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এসব মডেল মূলত পশ্চিমা দেশগুলোর ইতিহাস, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যখন কোনো বাঙালি ব্যবহারকারী স্থানীয় কোনো আইনি বা সাংস্কৃতিক জটিলতা নিয়ে প্রশ্ন করেন, তখন এই মডেলগুলো প্রায়শই যান্ত্রিক বা ভুল অনুবাদ উপস্থাপন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (বাংলা এলএলএম) তৈরির উদ্যোগ কেবল সময়োপযোগী নয়, বরং এটি জাতীয় তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার একটি অন্যতম প্রধান শর্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমরা সবাই কমবেশি সিলিকন ভ্যালি কিংবা বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি প্রযুক্তির সঙ্গে পরিচিত। চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক হিসাব বা ইংরেজি কনটেন্ট সাজিয়ে নিচ্ছি। আরও একটি বড় দিগন্ত হলো আমাদের নিজস্ব সাহিত্য ও ইতিহাস সংরক্ষণ করা। রবীন্দ্রনাথ, নজরুল বা হুমায়ূন আহমেদের লেখা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আঞ্চলিক লোকগাথা এবং নোয়াখালী, সিলেট কিংবা চট্টগ্রামের বৈচিত্র্যময় উপভাষাগুলোকে নতুন প্রজন্মের কাছে ও ডিজিটাল দুনিয়ায় সঠিকভাবে তুলে ধরার সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে এ নিজস্ব।

প্রযুক্তিবিশারদ ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের (বিন) চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীরের মতে, নিজস্ব এআই মডেল থাকলে সব তথ্য দেশের ভৌগোলিক সীমানার ভেতরেই সংরক্ষিত থাকবে। বিদেশি সার্ভারে আমাদের সরকারি নথি কিংবা নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রসেস করার দীর্ঘমেয়াদি ঝুঁকি এতে হ্রাস পাবে। এছাড়া ই-গভর্ন্যান্সের ক্ষেত্রেও এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। দেশের প্রশাসনিক ব্যবস্থায় বিদ্যমান আইনের জটিল ভাষা কিংবা সরকারি ফরমের দীর্ঘসূত্রতা নিরসনে একটি দেশীয় মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ভয়েস বা কণ্ঠভিত্তিক এআই যুক্ত হলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলেই সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন, যা ডিজিটাল সেবা প্রাপ্তির দূরত্ব কমিয়ে আনবে। কিন্তু নিজের ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলা কিংবা দৈনন্দিন সমস্যার সমাধান খুঁজতে গেলেই একধরনের অসঙ্গতি চোখে পড়ে। সাধারণ নাগরিক, বিশেষ করে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে জটিল সরকারি ওয়েবসাইটের গোলকধাঁধা পেরিয়ে বা জটিল পরিভাষা বুঝে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে ওঠে। এর মাধ্যমে ডিজিটাল সেবা কেবল শহরের শিক্ষিত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। বিগত কয়েক দশকের সরকারি গেজেট ও অধ্যাদেশ থেকে সঠিক তথ্যটি খুঁজে বের করা কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনেক সহজ হয়ে যাবে।

সরকারি ফাইলের ব্যবস্থাপনাতেও এই প্রযুক্তি সহায়ক হতে পারে। ডি-নথি বা সরকারি ই-ফাইল সিস্টেমে দেশীয় এলএলএম যুক্ত থাকলে তা দীর্ঘ প্রশাসনিক ফাইলের সারসংক্ষেপ মুহূর্তেই তৈরি করতে সক্ষম হবে। এতে সরকারি কাজের লালফিতার দৌরাত্ম্য কমবে এবং গতি বাড়বে। বিচারব্যবস্থার ক্ষেত্রে লাখ লাখ বিচারাধীন মামলার রায়, আইনের ধারা ও নজির বিশ্লেষণ করে বিচারক ও আইনজীবীদের গবেষণায় সহায়তা করা সম্ভব, যা দীর্ঘদিনের মামলার জট নিরসনে সহায়ক হবে। একইভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাতেও এই প্রযুক্তি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। ই-গভর্ন্যান্সেও এ প্রযুক্তি আমূল রূপান্তর এনে দিতে পারে। বাংলাদেশের সরকারি দপ্তরগুলোয় প্রতিদিন হাজার হাজার ফাইল হস্তান্তরিত হয়, যার মধ্যে থাকে বিভিন্ন মেমোরেন্ডাম, নীতিমালা ও আইনি মতামত। একইভাবে স্বাস্থ্য খাতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক রোগ নির্ণয় বা টেলিমেডিসিন সেবাকে আরও নিখুঁত করতে বাংলা এআই অবদান রাখতে পারে।

দেশীয় স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্যও নিজস্ব এআই ইকোসিস্টেম গড়ে তোলা জরুরি। সরকারের কাছে শক্তিশালী অবকাঠামো থাকলে স্থানীয় কোম্পানিগুলো বিদেশি প্রযুক্তির উচ্চমূল্যের সাবস্ক্রিপশন ফি ছাড়াই নিজস্ব এপিআই ব্যবহার করতে পারবে, যা স্থানীয় আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে শূন্য থেকে একটি শক্তিশালী মডেল তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। তাই প্রাথমিকভাবে লামা বা মিস্ট্রালের মতো উন্মুক্ত সোর্স মডেলগুলোকে বাংলা ভাষা ও আমাদের নিজস্ব ডেটাসেট দিয়ে সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় শিক্ষাক্রম অনুসরণে তৈরি এআই শিক্ষক গণিত, বিজ্ঞান বা ইতিহাসের মতো জটিল বিষয়গুলো সহজ বাংলায় শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে পারবে। ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতের নিজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতেও এটি সাহায্য করবে।

অবকাঠামোগত দিক থেকে অপচয় রোধে সরকারের উচিত আলাদা আলাদা ডেটা সেন্টার না করে একটিমাত্র বৃহৎ কেন্দ্রীয় ডেটা সেন্টার গড়ে তোলা। এর ফলে ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠান ও ডেভেলপাররা একই অবকাঠামো থেকে সুবিধা নিতে পারবেন। নিজস্ব সেন্টার প্রস্তুত না হওয়া পর্যন্ত জি-টু-জি চুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য কোনো বন্ধুপ্রতিম দেশের ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ থাকতে পারে, তবে সেখানে বাংলাদেশ সরকারের আইনি এখতিয়ার ও পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এ বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের অবকাঠামোগত দিকটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলাতে হবে। এর ফলে দেশের ছোট-বড় যেকোনো কোম্পানি, সফটওয়্যার ডেভেলপার, ফ্রিল্যান্সার বা ব্যাংক তাদের প্রয়োজন অনুযায়ী এ অবকাঠামো ব্যবহার করতে পারবে। পাশাপাশি, দেশের ভেতরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশবান্ধব কুলিং সিস্টেম গড়ে তুলতে যদি কিছুটা সময় লাগে, তবে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই।

সর্বোপরি, এআই মডেলের প্রশিক্ষণে নিরপেক্ষ ও সঠিক তথ্যের ব্যবহার নিশ্চিত করতে বাংলা একাডেমি, জাতীয় ভাষা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলোকে এ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে হবে। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলা এলএলএম তৈরি কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং আমাদের ভাষার অমরত্ব নিশ্চিত করার একটি প্রযুক্তিগত সংগ্রাম। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ থাকলে এটি বাংলাদেশের আগামীর রূপান্তরের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।