ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন করল যুক্তরাষ্ট্র

ইরানে অবৈধ পণ্য ও অস্ত্রের প্রবাহ বন্ধ করার লক্ষ্যে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের এই বিশেষ বাহিনী ইতিমধ্যে পূর্ণমাত্রায় সক্রিয় হয়েছে। ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নতুন এই উদ্যোগের ফলে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর পথে পণ্য আদান-প্রদান অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যা দেশটির ওপর চলমান নৌ অবরোধকে আরও জোরালো করবে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্রের কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত তৈরির সক্ষমতাকে সীমিত করবে। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানের স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য ও অবৈধ অর্থের প্রবাহ ঠেকানোর মূল লক্ষ্য নিয়ে কাজ করবেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এর আগে থেকেই কার্যকর থাকা নৌ অবরোধের কারণে ইরানের বন্দরগুলোতে প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে। তবে যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি জানান, বিভিন্ন নামে ও কৌশলে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা চালাচ্ছে, তা কখনোই সফল হবে না। আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানি সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে হোসেইন মোহেবি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য পূরণ করা ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক ও যোগাযোগের পথ বন্ধ করার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।