মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক দেশগুলোর একক নেতৃত্বাধীন নতুন একটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনে সৌদি আরবের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। গত ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন যে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই। তিনি কাতার ও ওমানের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, অঞ্চলটির দেশগুলো নিজেদের উদ্যোগে এমন নিরাপত্তা কাঠামো তৈরি করতে সক্ষম, যেখানে কোনো বিদেশি বাহিনীর উপস্থিতির প্রয়োজন হবে না। নতুন সংঘাত এড়াতে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি।
এর আগে ২ নভেম্বর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক তেহরান সফরের সময় নতুন এই নিরাপত্তা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় এই চার দেশ সম্মিলিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, উপসাগরীয় কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার কোনো অভিপ্রায় ইরানের নেই। তবে যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরান কঠোর পাল্টা জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। সোমবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানান, সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদলের তেহরান সফরের সময় নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।
ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ক্ষেত্রেও একটি প্রস্তাব পেশ করেছে। কাতারের মধ্যস্থতায় দেওয়া এই প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে প্রথমে কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি ইরানের তেল রপ্তানির অবাধ সুযোগ, জব্দকৃত সম্পদ অবমুক্তকরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমানোর শর্ত দেওয়া হয়েছে। এই দাবিগুলো পূরণ হলে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। এরপরের দিন প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব রয়েছে।
আব্বাস আরাঘচি আরও জানান, কাতারের সহায়তায় নিউ ইয়র্কে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে পরোক্ষ যোগাযোগ হয়েছে, যদিও সরাসরি বৈঠকের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। তিনি স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা দুটি আলাদা বিষয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয়পক্ষের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরান কূটনীতির পথ খোলা রাখলেও যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ চলছে।

