নিজেকে ধার্মিক বলে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অনন্ত স্বর্গ লাভের সুযোগ থাকলেও তিনি তার রাজনৈতিক বিরোধীদের কোনোভাবেই ক্ষমা করবেন না। গত ৮ অক্টোবর রবিবার রাতে সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে ডাউথাট তাকে প্রশ্ন করেন, মৃত্যুর পর পরকালে প্রবেশের ক্ষেত্রে যদি শর্ত দেওয়া হয় যে, জেমস কোমি, ন্যান্সি পেলোসিসহ যাদের তিনি ঘৃণা করেন তাদের ক্ষমা করতে হবে, তবে তিনি কী করবেন? এমন অদ্ভুত শর্তের কথা শুনে ট্রাম্প কিছুটা বিদ্রুপের সুরে বলেন, তখন তো তিনি আর বাস্তব মানুষ থাকবেন না। এরপর ডাউথাট প্রশ্নটি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ‘ধরুন, আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করলেন। স্বর্গে যাওয়ার জন্য আপনাকে শুধু জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা এমন কাউকে ভালোবাসতে ও ক্ষমা করতে হবে, যাঁদের প্রতি আপনি বছরের পর বছর ধরে ঘৃণা প্রকাশ করেছেন। আপনার কি মনে হয়, আপনি তা করতে পারবেন?’। জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর বাস্তব থাকব না, তাই না?’। ডাউথাট জানতে চান, ‘তাহলে কি উত্তরটা না?’। এরপর ডাউথাট বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার সারা জীবনে দেখা আমেরিকানদের মধ্যে আপনার জীবনই সবচেয়ে সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ। অথচ আপনি বলছেন, ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়িয়েও আপনি আপনার কিছু শত্রুকে ক্ষমা করতে পারবেন না।
ট্রাম্প স্পষ্টভাবে জানান, তার অনেক শত্রুই অত্যন্ত অসৎ এবং দেশের জন্য ক্ষতিকর।
তিনি জোর দিয়ে বলেন, ঈশ্বর তাকে অনেক কিছু দিলেও তিনি তার শত্রুদের ক্ষমা করতে সক্ষম নন এবং ভবিষ্যতেও তাদের ঘৃণা করে যাবেন। সাক্ষাৎকারে ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান নিয়ে ডাউথাট বিস্ময় প্রকাশ করলেও ট্রাম্প তার সিদ্ধান্তে অটল ছিলেন।
প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্পের রোষের শিকার হওয়া একাধিক ব্যক্তি পরবর্তীতে আইনি তদন্ত ও বিচারের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্যবস্তু হিসেবে পরিচিত। প্রথম মামলাটি খারিজ হয়ে গেলেও ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনো বিচারাধীন।
তদন্তের বিষয়ে দেখা গেছে, ট্রাম্প ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে এফবিআই তদন্তের তত্ত্বাবধান করা কোমির বিরুদ্ধে বিচার বিভাগ গত বছর দুবার অভিযোগ আনে। এমনকি গত মাসে তার বিরুদ্ধে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগ আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যা হতে পারে তার বিরুদ্ধে তৃতীয় আইনি পদক্ষেপ। এক বছরের ব্যবধানে বিচার বিভাগ তার বিরুদ্ধে দুবার অভিযোগ আনে- প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে, এরপর চলতি বছরের এপ্রিলে। এটি হবে তার বিরুদ্ধে তৃতীয় সম্ভাব্য অভিযোগ।
অন্যদিকে, লেটিশিয়া জেমসের দপ্তর ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা করেছিল। পরবর্তীতে জেমসের বিরুদ্ধেই ব্যাংক জালিয়াতি ও মিথ্যা বিবৃতির অভিযোগ তোলা হলেও, একজন বিচারক সেই অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন। পরে জেমস নিজেই ব্যাংক জালিয়াতি এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।
তবে ট্রাম্প প্রশাসনে কাজ করা জন বোল্টনের বিরুদ্ধে আইনি কার্যক্রম সফল হয়েছে। ইরান-নীতি নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত বোল্টন জুন মাসে গোপনীয় তথ্য গোপন রাখার অপরাধ স্বীকার করেছেন এবং আগামী ডিসেম্বর মাসে তার সাজা ঘোষণার কথা রয়েছে।

