সোমবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

