শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ সময় শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

পলাতক আসামিদের পাসপোর্ট পাওয়ার বৈধতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স নেই। তিনি সংশ্লিষ্টদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিটি ভালোভাবে পড়ে দেখার পরামর্শ দিয়েছেন।