নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সফল ব্যবসা প্রতিষ্ঠান স্টার ফার্নিচার সম্প্রতি তাদের ১৫ বছরপূর্তি উদ্যাপন করেছে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে লং আইল্যান্ডের রয়্যাল পাম্প ব্যাংকুয়েট হলে বর্ণাঢ্য ‘কাস্টমার অ্যান্ড কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন স্টার নাইট’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, অংশীদার, ক্রেতা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। আকর্ষণীয় সাজসজ্জা, সুপরিকল্পিত আয়োজন, অতিথিদের আন্তরিক অভ্যর্থনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় স্টার ফার্নিচারের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল পরিকল্পনা ও ব্যবস্থাপনার সুস্পষ্ট ছাপ। সাফল্যের অংশীদার সাবরিনা, সাদিয়া ও পুরো টিম: স্টার ফার্নিচারের সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায় অনুষ্ঠানে। সৃজনশীল পরিকল্পনা ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্মিত ভিডিওগুলো উপস্থিত অতিথিদের সামনে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। পুরো অনুষ্ঠানটি দক্ষতা ও সাবলীলতার সঙ্গে উপস্থাপনা করেন ফাতেমা শাহাব রুমা। তাঁর স্বচ্ছন্দ বাচনভঙ্গি, পরিমিত কথাবার্তা এবং সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। স্টার ফার্নিচারের এই উদ্যোগ ব্যবসা ও কমিউনিটির পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। রয়্যাল পাম্প ব্যাংকুয়েট হলের বিভিন্ন পদের সুস্বাদু খাবার দিয়ে সাজানো রাজকীয় নৈশভোজ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানে বক্তারা স্টার ফার্নিচারের কর্ণধার রকি আলিয়ানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, রকি আলিয়ান কেবল একজন সফল উদ্যোক্তাই নন, বরং কমিউনিটির মানুষের সাথে তাঁর আন্তরিকতা, শ্রদ্ধা ও সহজে মিশে যাওয়ার গুণাবলি তাঁকে সবার কাছে অনন্য করে তুলেছে। এ সময় ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, চিত্রনায়ক অমিত হাসান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সন্দ্বীপ সোসাইটির নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল হোসেন মাল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসাইন মলের উদ্যোগে শুরু হওয়া ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভাইস প্রেসিডেন্ট সাবরিনা খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আইরিন সাদিয়া। রাজনীতিক গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আক্তার হোসেন, লায়ন মাসুদ রানা তপন, মনির হোসেন, মহিউদ্দিন দেওয়ান, মশিউর রহমান মজুমদার, কাজী শাকাওয়াত হোসেন আজম, ব্যবসায়ী আব্দুর রশীদ বাবু, জে মোল্লা সানি, লায়ন এস। সংগীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, জনি এবং তৃণীয়া হাসান।
২০১১ সালে যাত্রা শুরু করা স্টার ফার্নিচার ধীরে ধীরে নিউইয়র্কের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। ২০১২ সালে ব্রঙ্কসের পার্কচেস্টারে শোরুম খোলার মধ্য দিয়ে তাদের ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে জ্যাকসন হাইটস, ২০১৭ সালে নর্থ ব্রঙ্কস ও রিচমন্ড হিল এবং ২০২৩ সালে নতুন আরেকটি শোরুমের যাত্রা শুরু হয়। শুধু নিউইয়র্কেই নয়, ২০২৪ সালে বাংলাদেশের শরীয়তপুরেও প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, মেক্সিকো, ব্রাজিলসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে আসবাবপত্র সংগ্রহ করে তারা ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ হাজার ক্রেতা তাদের বিভিন্ন শোরুম থেকে আসবাবপত্র কেনেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কমিউনিটির নেতৃবৃন্দকে মঞ্চে ডেকে সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সফলতায় যেমন উদ্যোক্তা ও কর্মীদের ভূমিকা থাকে, তেমনি ক্রেতা এবং শুভানুধ্যায়ীদের অবদানও অনস্বীকার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্টার ফার্নিচারের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে প্রতিষ্ঠানটির নতুন ও বিশাল আকারের একটি শাখা চালু হতে যাচ্ছে। ১৫ বছরের এই পথচলা এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা দেওয়ার অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি উল্লেখ করেন, তাঁদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা স্টার ফার্নিচারের ধারাবাহিক অগ্রগতি ও ব্যবসায়িক সম্প্রসারণে বিশেষ ভূমিকা রেখেছে। পনেরো বছর পূর্তি উদযাপনের বিশেষ আকর্ষণ ছিল ‘বিউটিফুল লেডিস’-এর সিলভি ও নাদিয়ার দেওয়া বিশাল আকারের কেক। পনেরো বছর পূর্তির অনুষ্ঠানে নতুন শাখা উদ্বোধনের এই ঘোষণা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্প্রসারণ ও ব্যবসায়িক অগ্রগতির নতুন সম্ভাবনার বার্তা দেয়।

