ছোট পর্দা ও চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পরিবার সূত্রে জানা যায়, কাজের সূত্রে বগুড়ায় অবস্থান করছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় সিএমএইচে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে অভিনয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

