বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মুরাদনগরে হত্যাকান্ডের ১৮ বছর পর  বিচারের দাবিতে সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার"
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার”

জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস  আক্রমণের ১৮ বছর পরে বিচারের দাবিতে  সমাবেশ করেছে বাংলাদেশ
জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মুরাদনগর ইসলামী চত্বরে  জামায়াতে ইসলামী, মুরাদনগর শাখার উদ্যোগে এ সমাবেশের  আয়োজন করা হয়।

জামায়াতের আমীর আ ন ম ইলইয়াসের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা আমির হোসেন ও শূরা সদস্য জালাল উদ্দিনের   সঞ্চালনায়  সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ডা. মোহাম্মদ তফাজ্জল হোসেন, মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, মুরাদনগর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম মুন্সি,  অর্থ সম্পাদক আবু বক্কর সরকার , ধামঘর ইউনিয়নের আমির মাওলানা আব্দুল আওয়াল খন্দকার,  নবীপুর পশ্চিম ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, শ্রমিক কল্যান ফেডারেশনের মুরাদনগর উপজেলা সেক্রেটারি মো. খোরশেদ আলম, দারোরা ইউনিয়নের আমির আবু হানিফ , মুরাদনগর উপজেলা ছাত্র সমন্বয়ক মো. সিয়াম খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে  লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ নৃশংস ঘটনার বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় তাঁরা। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ