বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই মারা গেছেন (আন্তর্জাতিক ডেস্ক)

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান, এই পরিস্থিতিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপাণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে , হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের বাড়িতে ও আগুন লেগেছে। সোমবার (৯ই মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই দাবি করেছেন জাতীয় সংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান ইসরায়েলের সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবন , ইরানের হামলায় তার ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন। ইদ্দো নেতানিয়াহু পেশায় একজন নাট্যকার ছিলেন। স্কট রিটারের মতো, ইসরায়েলের বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন , ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যার ঘটনার প্রতিশোধ হিসাবে এসব হামলা চালানো হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে অন্তত ৪০জন ইরানি নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয় । সোমবার সারাদিন ধরে এক থেকে দুই ঘন্টা পরপর বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ