
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে ইসরাইলের হামলার সঙ্গে যোগ দিয়েছেন তাদের মিত্র যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা , শনিবার (২৮ ফেব্রুয়ারি)সংবাদ মাধ্যমে আল জাজিরাকে তিনি বলেন ইরানের বিরুদ্ধে পরিচালিত এই হামলা গুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একসঙ্গে সমন্বিত ভাবে চালিয়েছে। নিরাপত্তা সতর্কতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র কাতারের অবস্থিত মার্কিন দূতাবাস সব কর্মীর জন্য শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করেছে , একই সঙ্গে পার্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের ও নিজ নিজ স্থানে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।আল জাজিরা বলেছে ইরানের রাজধানীসহ বিভিন্ন স্থাপনায় হামলা খবর পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যমটির এক সংবাদদাতা জানান ইরানের রাজধানী তেহারানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শুনা গেছে। এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বুরাতে জানা যায় , তেহারামের ইউনিভার্সিটি স্ট্রিক ও জোমহারি এলাকায় কয়েকটি ক্ষেপানাস্ত্র আঘাত হেনেছে , পাশাপাশি পশ্চিম তেহারানে অবস্থারত আল জাজিরা সংবাদদাতা দুটি পৃথক পৃথক বোমা বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন। এমন পরিস্থিতির প্রেক্ষিতে জরুরী অবস্থা ঘোষণা করেছে ইসরাইলের সেনাবাহিনী। দেশটির নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানান ইসরাইলের দিকে ক্ষেপানাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার কথা মাথায় রেখে জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা জারি করা হয়েছে। পৃথক আরেক বিবৃতিতে ইসরায়েল জানাই জরুরী সেবামূলক কার্যক্রম ছাড়া দেশের সব এলাকায় কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের আওতায় স্কুল ও সব ধরনের সমাবেশ এবং প্রয়োজনীয় খাত ব্যথিত অন্যান্য কর্মক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।