সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে তারা যে কোনো QR কোড কিংবা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ব‍্যবস্থা চালু করেছে। ফলে হাজার হাজার প্রবাসীদের ভোগান্তি ও হয়রানি কমে যাবে ।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ভিসা, সনদায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনস্যুলার সেবার ফি সরাসরি হাইকমিশনে এসে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিগত বছর প্রবাসীদের অনেক গুলো দাবীর মধ‍্যে এই দাবীটি অন‍্যতম ছিল।

বিগত সময় শুধু মাত্র May Bank এ গিয়ে পেমেন্ট করার ফলে অনেকে প্রবাসীকে দালালের মাধ‍্যমে কাজ করতে হতো এবং অনেক সময় নষ্ট হতো ।

এতে করে নগদ অর্থ বহনের ঝামেলা কমবে এবং সেবা গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ হবে। তবে সেবা প্রত্যাশীরা চাইলে আগের মতোই মেব্যাংকে গিয়ে হাইকমিশনের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেয়ার সুযোগও পাবেন। অর্থাৎ, কনস্যুলার ফি পরিশোধে এখন দুটি পদ্ধতিই চালু থাকবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ নতুন ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রবাসীদের সেবা সহজীকরণ ও ডিজিটাল লেনদেনের অংশ হিসেবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ