বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সাতকানিয়ায় বোরো চাষে ব্যস্তসময় পার করছেন কৃষকরা।

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো ধান চাষে ব্যস্তসময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরে দেখা যায় কোয়াশাচ্চন্ন ভোরবেলায় ঘুম থেকে উঠে ছুটে চলে কাজের উদ্দেশ্যে। কেই ব্যস্ত ধান ছারা তুলতে কেউ ব্যস্ত রোপন করতে, আবার কেউ কেউ ব্যস্ত ট্রাক্টর দিয়ে জমি চাষ দিতে। আগের দিনে চাষিরা ফজর ফজর ঘুম থেকে উঠে নাঙ্গল জোঁয়াল মই আর হালের বলদ নিয়ে জমি চাষ দিতে দেখা যেত, বর্তমানে গরুদিয়ে হালচাষ নেই বল্লেও চলে। অনেক কৃষক বলেন আগেরদিনে গরুদিয়ে হালচাষ করা একটা আনন্দ ছিল, বর্তমানে মাহিন্দ্রা আর ট্রাক্টরের উপর নির্ভর করে বসে থাকে কৃষক। সাতকানিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বোরো মৌসুমে প্রায় ৭৩৯৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলার কেঁওচিয়া, ধর্মপুর, কালিয়াইশ, মাহালিয়া, বাজালিয়া, পুরানগড়, ঢেমশা, ছদাহা, চরতী, আমিলাইশ, এওচিয়াসহ ১৭টি ইউনিয়নে কম বেশি বোরো চাষ দেওয়া হচ্ছে। কেঁওচিয়ার কৃষক সনজিদ চৌধুরী, রুবেল, আবদু ছত্তারসহ অনেক কৃষকে বলেন সাতকানিয়া উপজেলাটি বন্যকবলিত এলাকা হওয়ায় আমন মৌসুমে তেমন চাষাবাদ করা যায়না, যার কারনে আমন মৌসুমে লোকসানে পরে স্থানীয় কৃষকগন। তাই উপজেলার বেশিরভাগ কৃষক বোরো চাষের উপর নির্ভরশীল। সটিক ভাবে সময়উপযোগী পানি সরবরাহ করতে পারলে চলতি বোরো মৌসুমে ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছারিয়ে যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ