
মো;সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় ‘জুলাই বিপ্লব কর্ণার’ দর্শনার্থীদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। ইতিহাসের বীর শহীদদের স্মরণে গড়ে ওঠা এই কর্ণার ঘিরে মানুষের ভিড় দিন দিন বাড়ছে।
এ কর্ণারে দিনাজপুরের শহীদদের পাশাপাশি দেশের অন্যান্য শহীদদের ছবিও স্থান পেয়েছে। বিশেষ করে দিনাজপুরে নিহত বিপ্লবীদের স্মৃতিচিহ্নগুলো দর্শনার্থীদের আবেগপ্রবণ করে তুলছে। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এ কর্ণার। বিপ্লবীদের ছবি ও ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলছে।
অনেক দর্শনার্থী বলছেন, “স্বাধীনতার প্রকৃত মূল্য বোঝার জন্য আমাদের এসব ইতিহাস জানা জরুরি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এই আত্মত্যাগের কথা মনে রাখতে হবে।”
দিনাজপুর বাণিজ্য মেলা চলবে আরও কয়েকদিন, তবে ‘জুলাই বিপ্লব কর্ণার’ ইতোমধ্যেই মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে।