বিচারিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি বলেন, বিচারকেরা আইনি রেফারেন্স বা প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে এআই ব্যবহার করতে পারলেও, রায় প্রস্তুত বা চূড়ান্তভাবে লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না। রায়ের মূল কার্যকরী অংশটি সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক প্রজ্ঞা ও বিবেচনার ভিত্তিতেই লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে। একই সঙ্গে এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মুঠোফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনা দেন। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারকদের এই অভিভাষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, মামলার আইনি দিক পর্যালোচনার পাশাপাশি দেশের বাস্তব সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রাখা জরুরি। মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান।
বিচারকদের ব্যক্তিগত ও পেশাগত আচরণের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, একজন বিচারকের ব্যক্তিত্ব ও মর্যাদা শুধু আদালতের কক্ষের ভেতরেই সীমাবদ্ধ নয়। এজলাসের বাইরেও তাদের আচরণে এমন ব্যক্তিত্ব ও দায়িত্ববোধের প্রতিফলন থাকতে হবে যা বিচারবিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করে। আইনজীবীদের ক্ষেত্রে তিনি বলেন, অকারণে শুনানির সময় দীর্ঘ করা পরিহার করতে হবে। আদালতের মূল্যবান সময় অপচয় না করে যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তিতে মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তির গতি বাড়াতে হবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং বিচারপতি আহমেদ সোহেল বক্তব্য রাখেন। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো।

