শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বাগেরহাটে সাবেক এমপি এম এ এইচ সেলিমের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট ২ (সদর-কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় জেলা সদরের সিএন্ডডি বাজারে এই প্রস্তুতিমূলক সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ সময় ষাট গম্বুজ ইউপির সাবেক সদস্য শেখ মোস্তাইন বিল্লাহ, শেখ মহিদুল ইসলাম, আলম মোল্লা, আবু
হানিফ শানু, হারুন শেখ, মাহফুজুর রহমান সেন্টু, আল মামুন টিপু, রোমান মেম্বার, গোরা, সালাম মেম্বার, শেখ সাইফুজ্জামান, শেখ নাসির উদ্দিন, শেখ মাসুম বিল্লাহ, নাজমুল হোসেনসহ রাখালগাছি ,খানপুর ,যাত্রাপুর ও ষাট গম্বুজ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম আগামী ২৫ নভেম্বর সকালে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একটি সভায় যোগদান করবেন এবং ২৬ নভেম্বর বেলা ৩ টায় ঐতিহাসিক ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে বাগেরহাটবাসী তাকে গণসংবর্ধনা প্রদান করবেন।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ