রাজধানীর আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি পুলিশ। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।