কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের শুরুতেই হংকংয়ের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তারা ৭ উইকেটের জয় তুলে নিয়েছে। বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে হংকং। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভার হাতে রেখেই অনায়াস জয় নিশ্চিত করে টাইগাররা। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের।
ম্যাচে বল হাতে বাংলাদেশের পেসার ইকবাল হোসেন দুর্দান্ত নৈপুণ্য দেখান। তিনি ৯ ওভার বোলিং করে মাত্র ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও অধিনায়ক সাইফ হাসান প্রত্যেকে একটি করে উইকেট নিজের ঝুলিতে ভরেন। হংকংয়ের ইনিংসের শুরুতে মাত্র ৫২ রানে ৩ উইকেট পড়ে গেলেও চতুর্থ উইকেটে অংশুমান রাত ও আইজাজ খান ১২৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছিলেন। অংশুমান ৭৭ এবং আইজাজ ৬৭ রান করে আউট হন। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। ১২ রান করে ইমন সাজঘরে ফিরলেও দলের হাল ধরেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৪ রান। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে আউট হন। এরপর সাইফ হাসান ও ইয়াসির আলীর ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। অধিনায়ক সাইফ শেষ পর্যন্ত দৃঢ়তা বজায় রেখে দলকে জয় এনে দেন। তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং।

