বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুর রউফ, চৌদ্দগ্রাম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

আবদুর রউফ, চৌদ্দগ্রাম।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক হারুন উর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ শাহ আলম।
পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহিদুর রহমান মুক্তু, মোঃ নুরুন্নবী পাটোয়ারী, গিয়াস উদ্দিন, মোস্তফা কমিশনার, আকতার হোসেন, গাজী সহিদুর রহমান, দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, মীর মোশারফ হোসেন, অলি আহমেদ রাজু, রাশেদ ইকবাল, নাসির উদ্দিন, মোঃ শাহ আলম, গাজী আবু বক্কর ছিদ্দিক, জামাল উদ্দিন মামুন, খোরশেদ আলম, মোঃ হাসান, আলহাজ্ব ইব্রাহিম খলিল, আবদুর রাজ্জাক রাজু, রেজাউল করিম রাজিম, ফখরুল হাসান, মোমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন অনিক ও মাসুদ রানা সুজন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ