উত্তর প্রদেশে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটার বাদ, যোগীর উদ্বেগ

ভারতের উত্তর প্রদেশের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার। সেই তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমস্যা থেকে কী করে বাঁচা যায়, সেই চেষ্টায় মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত। এত বিপুল সংখ্যায় হিন্দু ভোটারের নাম বাদ যাওয়া রাজ্য রাজনীতির এই মুহূর্তের মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিস্ময়েরই পাশাপাশি কেউ কেউ মনে করছেন, নাম বাদ যাওয়ার বিষয়টি অপরিবর্তিত থাকলে ভোটের সময় হিন্দু মেরুকরণের ক্ষেত্রে তা সহায়ক হয়ে উঠতে পারে।

বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খসড়া তালিকা ধরে দলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন এবং খুঁটিয়ে দেখবেন সক্ষম ভোটারদের নাম বাদ পড়েছে কি না। কোনো নাম বাদ থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বাদ যাওয়া ভোটারদের মধ্য থেকে প্রতি বুথে অন্তত ২০০টি করে নাম পুনরায় তালিকায় যুক্ত করতে হবে। আগামী ১০ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরিসংখ্যান ও ভোটার তালিকার গরমিল

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ মার্চ রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ। এসআইআরের পর গত এপ্রিল মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১৩ কোটি ৪০ লাখ ভোটারের নাম ছিল। অথচ এসআইআরের আগে রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ১৫ কোটি ৪০ লাখ। অর্থাৎ এসআইআরের পর বাদ গেছে ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৩০ শতাংশ।

মুখ্যমন্ত্রীর দাবি, এই বাদ যাওয়া ভোটারদের মধ্যে ১ কোটি ২৭ লাখই হিন্দু ভোটার। এক সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলে তিনি জানান, এই ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের প্রত্যেকের নামই পঞ্চায়েতের ভোটার তালিকায় ছিল এবং তাঁরা সবাই এখনো বিভিন্ন কল্যাণমুখী সরকারি সহায়তা পেয়ে আসছেন। এসআইআরের পর রাজ্যের মুসলিম ভোটার ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এ নিয়ে দল ও রাজনীতিতে নানা প্রশ্ন উঠছে। মুসলিম ও যাদব বরাবরই এসপির ভোট ব্যাংক।

দলীয় তৎপরতা ও মোদির উচ্চপর্যায়ের বৈঠক

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এ বিষয়ে বেশ তৎপর। চলতি ২৭ ও ২৮ নভেম্বর রাজ্যের নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ওই বৈঠকে কেন্দ্র ও রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পদাধিকারীরা উপস্থিত থাকবেন। এসআইআর প্রক্রিয়া চলাকালে বিজেপি ১ লাখ ৬১ হাজার বুথ পর্যায় এজেন্ট বা বিএলএ নিযুক্ত করেছিল। অন্যদিকে সমাজবাদী পার্টি ১ লাখ ৫৭ হাজার এবং বহুজন সমাজ পার্টি ১ লাখ ৫৪ হাজার বিএলএ নিয়োগ দিয়েছিল। এসআইআর–প্রক্রিয়া চলাকালে বিজেপি কিন্তু বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি।

বিজেপির অভ্যন্তরীণ একাংশ প্রশ্ন তুলেছে, যে দলের সাংগঠনিক শক্তি বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত এবং প্রায় ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে, সেখানে এমন ঘটনা কীভাবে সম্ভব? কারণ বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ইআরও) সবাই রাজ্যের সরকারি কর্মী। তাঁদের কাজের গাফিলতির বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীদের নজর না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করা হচ্ছে। বিজেপিরই একাংশ প্রশ্ন তুলেছে, যে দলের শক্তি বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত, যে দলের সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত, প্রায় ১০ বছর ধরে যে দল রাজ্যে ক্ষমতাসীন, এই সময়কালে যে দলের কান্ডারিও অপরিবর্তিত, দেশের সেই বৃহত্তম রাজ্যে এমন ঘ।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও অন্তর্দ্বন্দ্বের জল্পনা

যোগী আদিত্যনাথের ক্ষোভ দেখে বিরোধী দল কংগ্রেস তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেস নেতাদের মতে, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছিলেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথও এখন সেই একই সুরে কথা বলতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, কোনো কোনো রাজনৈতিক মহল বিজেপির ভেতরের ক্ষমতার লড়াই নিয়েও আলোচনা করছে। তাঁদের প্রশ্ন, আদিত্যনাথকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে এবং জাতীয় পর্যায়ে তাঁর নেতৃত্বদানের সম্ভাবনা কমাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর ঘনিষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়ে এভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ালেন কি না।

আরএসএসের কৌশল ও আগামী নির্বাচন

রাজ্য বিজেপির মতে, সমাজবাদী পার্টি এবার মুসলিম ও যাদবদের পাশাপাশি দলিত ও অনগ্রসরদের একজোট করার কাজ পরিচালনা করেছে। ভোটার তালিকায় নাম রাখা নিয়ে রাজ্যের মুসলিম ভোটারদের মধ্যে সচেতনতা থাকলেও হিন্দুদের মধ্যে সেই তাগিদ দেখা যায়নি। তার সঙ্গে দলিত ও অযাদব অনগ্রসরদের এসপি এবার জুড়ে দিয়েছে। এই মহলের মতে, এবার রাজ্যের মুসলিম সম্প্রদায় যথেষ্ট সতর্ক ছিল ‘লজিক্যাল ডিস্ক্রিপ্যানসির’ গেরোয় পড়ে যাতে নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে।

এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সক্রিয় হয়ে উঠেছে। উত্তর প্রদেশকে বিজেপি ও আরএসএস ৯৮টি সাংগঠনিক জেলায় ভাগ করেছে। সংঘের ছয়জন সাংগঠনিক সচিবকে রাজ্যের ছয়টি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জানে, ২০ ২৭ সালের বিধানসভা ভোটের ফলাফলের ওপর ২০২৯ সালের লোকসভা নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। আরএসএস ও বিজেপি জানে, ২০২৭ সালের বিধানসভা ভোটের ফল আশানুরূপ না হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে।