নেতানিয়াহুর মতো দেখতে হওয়ায় বিপাকে ইরানের এক দোকানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার আশ্চর্য মিল থাকায় বিপাকে পড়েছেন ইরানের তেহরানের এক সাধারণ ব্যবসায়ী। আকবর নওরুজ নামের ওই ব্যক্তির একটি ছোট ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তার ব্যবসা নিয়ে দেখা দিয়েছে গভীর সংকট। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির দাম আকবর নওরুজ।

তেহরানের একটি দোকানে ধারণ করা প্রায় ৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাদাম ও শুকনো ফল বিক্রিতে ব্যস্ত এক ব্যক্তি। তার মুখের গঠন, চুলের ভঙ্গি এবং অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর অদ্ভুত সাদৃশ্য খুঁজে পান নেটিজেনরা। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়লে কেউ তাকে ব্যঙ্গ করে ‘ইরানের নেতানিয়াহু’ নামে ডাকতে শুরু করেন। এমনকি তার দোকান বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ। কেউ তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে আখ্যা দেন, আবার কেউ তার দোকানের ঠিকানা জানতে চান। অনেকে কৌতূহলবশত দোকানে গিয়ে কেনাকাটা করার আগ্রহও প্রকাশ করেন।

এই অনাকাঙ্ক্ষিত পরিচিতি আনন্দের বদলে ওই ব্যবসায়ীর জীবনে নিয়ে এসেছে দুঃসংবাদ। আকবর নওরুজ জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তার দোকানে আগের মতো ক্রেতা আসছেন না। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ক্ষুব্ধ অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দোকানটি বয়কটের জন্য প্রচারণা চালাচ্ছেন। তবে নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী ওই দোকান বয়কটের আহ্বান জানান। তবে এই পরিচিতি আনন্দের বদলে তার ব্যবসায় ডেকে এনেছে বিপত্তি।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের তীব্র ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও বৈরিতা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইরানের সাধারণ মানুষের রয়েছে প্রবল ক্ষোভ। মূলত এই রাজনৈতিক অসন্তোষের আক্রোশ এখন গিয়ে পড়েছে ওই সাধারণ দোকানির ওপর। পাকিস্তানের এআরওয়াই নিউজ এবং ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লাসহ একাধিক সংবাদমাধ্যমে তার ব্যবসার করুণ পরিস্থিতির খবর উঠে এসেছে। আর সেই মিলই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ইরানের এক সাধারণ দোকানির জন্য।