শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ভারত যদি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়, তবে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। এর বাইরে বিভিন্ন মাধ্যমে যে সব প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা নিয়ে মন্তব্য করার প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার বর্তমান অবস্থান প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, তাকে কীভাবে ফিরিয়ে আনা যায় তা আইন মন্ত্রণালয় পর্যালোচনার মধ্যে রেখেছে। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্যান্য আসামিদের মতোই তার বিচারের মুখোমুখি হওয়া উচিত। তিনি বলেন, ভারত যদি এই বিষয়ে ইতিবাচক সাড়া দেয়, তবে বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের জন্য তা সুবিধাজনক হবে। তবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন। আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন।

ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক এবং এটি শেখ হাসিনা ইস্যুর চেয়েও অনেক বড় ও গভীর বিষয়। দ্বিপাক্ষিক অমীমাংসিত ইস্যুগুলো নিয়মিত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং এখনো বিদেশ থেকে সেই অপতৎপরতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সরকার হিসেবে এ ধরণের কর্মকাণ্ড মোকাবিলা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, সেটা দেখার সময়ও নেই এবং সেটা আমাদের বিষয়ও না। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না। এখন যে জ্বালাও পোড়াও করছে সেটাও আওয়ামী লীগ করছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে। এই সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন এবং উভয় পক্ষই মনে করছে, এটি কিছুদিন পরে আয়োজন করা বেশি ফলপ্রসূ হবে। এটা সচিব পর্যায়ে হওয়ার প্রয়োজন। সুতরাং, দুই দিক থেকে আমরা এবং উনারা বলেছেন যে; কিছুদিন পরে হলে ভালো হয়।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর একটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার দুটি শর্তের আভাস দিয়েছে। এতে বলা হয়েছিল, তাকে সামরিক বিমানে ফিরিয়ে আনা এবং জুলাই গণহত্যার বিচার ও মৃত্যুদণ্ডের আপিলের নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সব জল্পনা নাকচ করে জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক শর্ত এখনো আসেনি। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।