ভোটার তালিকা থেকে নাম বাদ: ঝুঁকিতে ভারতের মুসলিম সম্প্রদায়

ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনায় দেশজুড়ে ১৩ কোটি নাম মুছে ফেলা হয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এই বিশাল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটির মুসলিমরা বৈষম্য ও বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ছোট ছেলেকে বলে আসেন কয়েক মিনিটের মধ্যেই ফিরে যাবেন। ওই নির্বাচনে বিজেপি জয়ী হয় এবং প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। এর ফলে সীমান্তের দুই পাশে বহু পরিবার ও সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে।

রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা কেবল প্রশাসনিক ত্রুটি নয়, বরং এটি তথাকথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত করে বহিষ্কারের প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে। এই কার্যক্রমের আওতায় অনেককে দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনই একজন ভুক্তভোগী ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। ১৯ জুলাই মুম্বইয়ের বাসা থেকে সবজি কেনার জন্য বের হয়ে তিনি আর পরিবারের কাছে ফিরতে পারেননি। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরায় একটি গ্রামে বসবাস করছেন। সাহিদার ভাষ্যমতে, সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাকে আটক করে তার ফোন কেড়ে নেয় এবং জোরপূর্বক সীমান্তের এপারে ঠেলে দেয়। আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্য ছিলেন। সাহিদা দাবি করেন, রাত ১টার দিকে সীমান্তের একটি অরক্ষিত ও বেড়াহীন অংশ দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তবে মুম্বই পুলিশ আদালতকে জানায়, তাকে আসাম সীমান্তে বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছিল এবং নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমেই বহিষ্কার করা হয়েছে। তাদের কাউকে কাউকে পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে। সাহিদা বলেছেন, পেছন থেকে কেউ আমার হাত ধরে টেনে নিয়ে যায় এবং গাড়িতে উঠতে নির্দেশ দেয়। সাক্ষাৎকার নেয়া ১০ পরিবারের সদস্যদের ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, দেশ থেকে বহিষ্কার কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এরপর একে একে তাদের খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করব। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও ব্যাপক জনস্রোত তৈরি হয়। কাদায় মাখামাখি অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটেন। একপর্যায়ে এক কৃষক তাকে কাঁদতে দেখে আশ্রয় দেন। সাহিদা বলেন, আমি কখনো কল্পনাও করিনি, এক মুহূর্তের জন্যও ভাবিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে।

আদালতের নথি অনুযায়ী, ওই একই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশে বহিষ্কার করা হয়। সাহিদার স্বামী জুম্মান এখন তার স্ত্রীর নাগরিকত্ব প্রমাণের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সাহিদার পারিবারিক নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৫২ সাল থেকেই তার বাবা-মা ও দাদা-দাদির নাম পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। এমনকি ২০০৮ সাল পর্যন্ত সাহিদার নামও বৈধ ভোটার তালিকায় ছিল। তবে মুম্বইয়ের বিদেশি নাগরিকদের আঞ্চলিক নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ জমা দিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেননি। সাহিদা এই দাবি অস্বীকার করে বলেছেন, তার ফোন কেড়ে নেওয়ায় ফোনে থাকা নথিপত্র প্রদর্শনের কোনো সুযোগ তিনি পাননি। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। ওই ফোনে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় বৃটিশদের চিহ্নিত করা সীমান্ত এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। সেই অস্থিরতার সময় লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দেন।

পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ব্যাপক হারে চালানো হয়েছে। বিশেষ করে রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্যমতে, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম সম্প্রদায়ের, অথচ রাজ্যে মুসলিম জনসংখ্যা মাত্র ২৭ শতাংশ। সাবির আহমেদ জানান, এই ঘটনার সঙ্গে নির্বাচনের ফলের সরাসরি যোগসূত্র রয়েছে। গত ৫ নভেম্বর হরিয়ানায় এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেন, বিজেপির লক্ষ্য হলো অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে তাদের দেশ থেকে বহিষ্কার করা।

আরেকটি ঘটনায়, বাসনপত্র ফেরি করা নাসিরুদ্দিন শেখ ও তার চার সঙ্গী কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছেন যে, ভোটার তালিকায় নাম না থাকার কারণে তাদের আটক করে জেলহাজতে রাখা হয়েছিল। যদিও তাদের আপিল বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজের সময় পুলিশ তাকে আটক করে এবং ৩২ দিন আটককেন্দ্রে রাখে। তিনি বলেন, সেখানে ৬০ জনেরও বেশি মানুষের জন্য বিছানা ছিল এবং পুরো পরিবেশটি জেলখানার মতোই ছিল।

পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির নেই। তবে মুর্শিদাবাদে রয়টার্সের সাংবাদিকরা একটি অস্থায়ী আটককেন্দ্রের সন্ধান পেয়েছেন, যেখানে কঠোর নিরাপত্তাবেষ্টনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ ভ্যান দেখা গেছে। মানবাধিকারকর্মী কিরিটি রায়ের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত ধীর। ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ মূলত বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে দমনপীড়নের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।