ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই

মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় সোহেল (৩৬) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে আহত অপরজনের নাম এখনও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে জানান, দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।