বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের আনন্দ মিছিল

মোঃ আসিফ ইকবাল রকি যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি

জাতীয়তাবাদি যুবদল যশোর জেলা সংসদের নব গঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুনষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাজারের বেলা প্রি ক্যাডেট স্কুলের সামনে হতে মিছিলটি বের হয়ে তা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা করেন, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈনউদ্দিন, যুবনেতা ফারুক হোসেন, ইঞ্জিঃ রাজু আহমেদ, সাইফুল ইসলাম রিংকু আলম দফাদার, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, তুফান প্রমুখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ