শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

গোল্ডেন বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কাজীপাড়া সুপার স্টার একাদশ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি কৃতিক আয়োজিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে গোল্ডেন বাংলাদেশ একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে,কাজীপাড়া সুপার স্টার একাদশ।
সোমবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় কাজীপাড়া সুপার স্টার একাদশে’র কাছে ৪-০ গোলে পরাজিত হয় গোল্ডেন বাংলাদেশ একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম,কাজীপাড়া সুপার স্টার একাদশের (১০নং জার্সি)। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট। সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন,বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব,চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

সোমবার বিকাল ৩:৩০টায় ঐতিহাসিক কুমিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন,।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা ২-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২-০ শূন্য গোলে খেলার নিধারিত সময় শেষ হয়। পরবর্তীতে খেলায় কাজীপাড়া সুপার স্টার একাদশ ৪-০ গোলে গোল্ডেন বাংলাদেশ একাদশকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও গোল্ডেন বাংলাদেশ কোন গোল করতে পারেনি। এ খেলায় জয় নিয়ে কাজীপাড়া সুপার স্টার একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয়।এই নিয়ে সুপার সিস্টিন এর খেলা শেষ হয়।আগামী বুধবার(৮ জানুয়ারি) ৩:৩০টায় থেকে কোয়াটার ফাইনালের আট দলের প্রথম খেলা অনুষ্ঠিত হবে।কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচে ব্রাদার হুড বনাম জেএসএফ এর খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ