ফুটবল ইতিহাসে ভাইদের একসঙ্গে খেলার নজির দীর্ঘদিনের। চার্লটন বা নেভিল পরিবারের মতো অনেক ভাই মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করেছেন। তবে সময়ের পরিবর্তনে এখন ভাইয়েদের সফলতার পরিমাপক শুধু ট্রফি বা জাতীয় দলের ম্যাচ নয়, বরং বর্তমান বাজারে তাঁদের সম্মিলিত মূল্য। সম্প্রতি ট্রান্সফার মার্কেট পেশাদার ফুটবলে খেলা ভাইদের জুটির বাজারমূল্য নিয়ে একটি তালিকা তৈরি করেছে, যেখানে চোখ কপালে ওঠার মতো সব অঙ্ক সামনে এসেছে। বদলেছে ভাইয়ে–ভাইয়ে ফুটবল লড়াইয়ের হিসাবও। এখন সেই হিসাবের সঙ্গে যোগ হয়েছে বাজারদর। ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা। গত গ্রীষ্মে পিএসজি থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন। নাচতে যাওয়ার স্বাধীনতা ও স্ত্রীর রান্নার কোর্সের খরচ: ফুটবলারদের চুক্তিতে যত অদ্ভুত শর্ত।
তালিকায় শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও তাঁর ছোট ভাই এথান এমবাপ্পে। এই জুটির সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা কিলিয়ানের বর্তমান বাজারমূল্য ২০ কোটি ইউরো। অন্যদিকে লিলের হয়ে খেলা ১৯ বছর বয়সী উইঙ্গার এথানের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ইউরো। চলতি মৌসুমে তিনি লিগে ৮ ম্যাচে ২টি গোল করেছেন। বাজারমূল্য বিচারে গ্রহের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি। রিয়াল ও ইংল্যান্ড, দুই দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে ছুটছে তাঁর দল।
দ্বিতীয় অবস্থানে আছেন জুড বেলিংহাম ও জোব বেলিংহাম।
তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা জুডের একার বাজারমূল্য ১৬ কোটি ইউরো। অন্যদিকে ২০২৫ সালে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দেওয়া জোবের বাজারমূল্য ৪ কোটি ইউরো। তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ের সম্মিলিত বাজারমূল্য ১৫ কোটি ইউরো। পিএসজিতে খেলা দেজিরের বাজারমূল্য ১২ কোটি ইউরো এবং বায়ার লেভারকুসেনের রাইটব্যাক গুয়েলার বাজারমূল্য ৩ কোটি ইউরো। ২৪ বছর বয়সী এই রাইটব্যাকের বাজারমূল্য ৩ কোটি ইউরো। ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন।
চতুর্থ স্থানে থাকা জর্জিয়ার খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়ার সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো। পিএসজির উইঙ্গার খিচার বাজারমূল্য ১৪ কোটি ইউরো, তবে এসিএল চোটে ভুগছেন তিনি। তাঁর ১৬ বছর বয়সী ছোট ভাই তর্নিকে দিনামো তিবিলিসিতে খেলছেন এবং এই কিশোরের বাজারমূল্য ১৫ লাখ ইউরো। ইউরোপের কয়েকটি বড় ক্লাবও নাকি তাঁকে দলে নিতে আগ্রহী।
পঞ্চম অবস্থানে রয়েছেন ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা জুটি। মজার বিষয় হলো, এই দুই ভাইয়ের বাজারমূল্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। লিভারপুলের উইঙ্গার ব্র্যাডলির বাজারমূল্য ১০ কোটি ইউরো, অথচ তাঁর বড় ভাই গোলকিপার ম্যালকম বারকোলা মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে খেলেন এবং তাঁর বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো। এক পরিবারে এমন বাজারদরের বিশাল ফারাক সত্যিই বিরল। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। মজার ব্যাপার, তালিকায় এমন কয়েকজনও আছেন, যাঁদের ভাই যে ফুটবল খেলেন, সেটাই হয়তো অনেকের জানা নেই। ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জুড বেলিংহাম ফুটবল–বিশ্বে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। পিএসজিতে ২০২৪ সালে যোগ দেওয়ার পর খিচা বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর উইঙ্গার হয়ে উঠেছেন। ২৭ বছর বয়সী ম্যালকম খেলেন মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে। বাজারদরে এত বড় ফারাক, এ নিয়ে পারিবারিক আড্ডায় কে কাকে কতটা খোঁচা দেন, তা অবশ্য জানা যায়নি।

