বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বাগেরহাটে নিরাপদ সড়ক চাইএর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (১ডিসেম্বর) সকালে নিসচার বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আদালতের সামনের সড়কে গাড়ি চালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কাযালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষি । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই-এর বাগেরহাট জেলার শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, বাগেরহাট ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন, নিরাপদ সড়ক চাইয়ের সহ সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, আবুবক্কর সিদ্দিক, মোঃ সোহরাব হোসেন রতন,মাহমুদুল, মনিরুল ইসলাম,
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে পহেলা ডিসেম্বর গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই(নিসচা) নামে একটি সংগঠন। নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠার এ ৩১ বছরের মধ্যে জন কল্যাণমুখী সংগঠন হিসেবে তার ব্যাপক কর্ম তৎপরতায় দেশের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়েও পেয়ে গেছে যথেষ্ট পরিচিতি।
নিরাপদ সড়ক চাই এখন একটি সফল সামাজিক আন্দোলনের নাম। সড়ক দুর্ঘটনারোধে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল করা যাবে না। গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। যাত্রীরাও সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে জানান বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ