মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শাকিল হোসেন কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

শাকিল হোসেন কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কালিয়াকৈর উপজেলা হরতুকিতলা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে মাহমুদ জিন্স নামক পোশাক তৈরির কারখানায় দুই মাসের বকেয়া বেতনের জন্য মহাসড়কে অবরোধ করে রেখেছে।
সকাল ৮ টা হতে টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা- নবীনগর মহাসড়ক শ্রমিকরা বন্ধ করে দেয়। এতে চামড়ার উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যানবাহন ও যাত্রীরা। অনেকেই পায়ে হেটে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন।
কারখানার নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, দুই মাসের বেতন বকেয়া রয়েছে।
কারখানা কতৃর্পক্ষ ২৮ নভেম্বর দেওয়ার কথা থাকলে আজ দিবে না বলে কর্তৃপক্ষ জানায়।
আজ বেতন দেয়া হবে না জেনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের বলেন, মাহমুদ জিন্স নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ