শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

আওয়ামী সন্ত্রাসীদের হাতে ছাত্র আন্দোলনে ৬ শহীদ পরিবারকে সাবেক এমপি সেলিমের ১ লাখ টাকা করে অনুদান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত বাগেরহাটে ৬ শহীদদের পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করেছেন বাগেরহাট-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। মঙ্গলবার রাত ১০টায় বাগেরহাট শহরের পুরাতন বাজারের বাস ভবনে এম এ এইচ সেলিম আনুষ্ঠানিক ভাবে ৬ শহীদ আলীফ আহমেদ সিয়াম, জসিম ফকির, মো. মাহফুজুর রহমান, সাব্বির মল্লিক, অলমগীর মোল্লা, শহীদ আলভী’র বাবা-মা’র হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন।
বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ শহীদদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি সাবেক সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল হক কিশোর, সাবেক যুবদল নেতা শেখ মাহবুবুর রহমান টুটুল, জেলা জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই নেতা সাদ্দাম হোসেন, আজরীন আরভী নওরিন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ