বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সরকারি ইসলামপুর কলেজে নবগঠিত শিক্ষক পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

জাবির আহম্মেদ জিহাদ জামালপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

জাবির আহম্মেদ জিহাদ

ইসলামপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে কলেজের শিক্ষক ও কর্মচারীরা এই অনুষ্ঠানে একত্রিত হন।

নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মছলিম উদ্দীন আকন্দ, সাবেক অধ্যক্ষ মোহা. সুলতান সালাউদ্দিন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো: জোবায়েদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোরাদুজ্জামান মোরাদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নূরেআলম মনির, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আহসান হাবিব রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মঞ্জুরুল হক এবং প্রভাষক মিনাক্ষী প্রসাদ সাহা বক্তব্য প্রদান করেন।

আলোচনায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কলেজকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবগঠিত পরিষদের কোষাধ্যক্ষ প্রভাষক মোনজুরুল হাসান, আপ্যায়ন সম্পাদক মো: মঞ্জুরুল হক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফখরুল হাসান, এবং সদস্য মাহমুদা সুলতানা, সুলতান আহমেদ, মোহাম্মদ জাকির ইমতিয়াজ, গোলাম মোস্তফা খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি কলেজের পরিবেশে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। শিক্ষকদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরিতে এ কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উপস্থিত সবার উচ্ছ্বাস ও প্রেরণা এই অনুষ্ঠানের মাধুর্যকে আরও বাড়িয়ে দেয়, যা কলেজ পরিবারের ঐক্য ও প্রগতির প্রতিচ্ছবি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ