বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সরকারি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

সরকারি খাসপুকুর দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোঁচ পুকুরে সংঘর্ষের এঘটনায় মামলা করা হলে ৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২ নভেম্বর ) রাতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া পলাশতলী গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮) জিতারপুর গ্রামের আব্বাস আলী, মোতাহার হোসেন (৫৩) পেঁচুলিয়া পলাশতলী গ্রামের গোলাম রব্বানী ছেলে জামিউল (১৭)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ