বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে কেমিক্যাল চুরির সময় জনতার হাতে ধরা ১০ চোর

মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একমি ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ কোম্পানির কেমিক্যাল চুরির সময় ১০ চোরকে ধরে পুলিশে সোপর্দ দিয়েছে সাধারণ জনতা।গত রবিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের সেবা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। সোমবার (২৮ অক্টোবর) মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, চট্রগ্রাম বন্দর থেকে আমদামিকৃত ৮০ ড্রাম কেমিক্যাল নিয়ে একটি প্রাইম মুভার ঢাকায় একমি ল্যাবরেটরিজ কারখানায় নিয়ে যাচ্ছিল। গাড়িটি সীতাকুণ্ডের সেবা পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় চালক ও সহকারীর সহায়তায় কয়েকজন চোর কেমিক্যাল ভর্তি ড্রামগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় সাধারণ জনতা তাদের হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
কেমিক্যালগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল সিনহা লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ওসমান ইমু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, একমি ল্যাবরেটরিজ নামের একটি কোম্পানির ৮০ ড্রাম কেমিক্যাল চুরির ঘটনায় আটক ১০ চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ড্রামগুলোতে ভারত থেকে আমদামিকৃত ‘সরবিটল সল্যুশন ৭০%’ নামের কেমিক্যাল ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ