শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

পোরশার গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২৮ অক্টোবর) সোমবার সকাল ১০ ঘটিকায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে অডিটোরিয়াম রুমে অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ, শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আহবায়ক মো: আঃ রশিদ চৌধুরী, প্রভাষক, মার্কেটিং বিভাগ এবং সঞ্চালনা ও পরিচালনা করেন মো: লোকমান হোসাইন , প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ, শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। তিনি
বক্তব্যে বলেন ছাত্র ছাত্রীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়, তাদের যাতায়াতের জন্য দুটি গাড়ি, পড়ার জন্য বই দেওয়া হয় তার পর যদি ছাত্র ছাত্রীরা পরীক্ষায় খারাপ করে তখন সবচেয়ে বেশি কষ্ট পাই আমরা।বক্তব্যে আরও বলেন কলেজে যে ছয় ঘন্টা ছাত্র ছাত্রীরা থাকে তারচেয়ে বেশী সময় তারা বাড়িতে থাকে তাই প্রতিটি অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়ে কখন বাড়ি ফিরে কখন পড়তে বসে এগুলো খেয়াল রাখা।বর্তমানে ছেলে মেয়েরা স্মার্ট ফোনের প্রতি বেশি ঝোক তাই ছেলে মেয়েরা স্মার্টফোন ভালো কাজে ব্যবহার করেছে কিনা তা লক্ষ্য করা।অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন গত পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে বেশির ভাগ ছাত্র ছাত্রী হোস্টেল থেকে পরীক্ষা দিয়ে পাস করেছে, তাই আমরা চাই আপনাদের ছেলে মেয়েদের হোস্টেলে রাখুন যাতে আমাদের কলেজের সকল শিক্ষার্থী ভালো করতে পারে আমরা সেই চেষ্টা করবো।এই সময় একজন অভিভাবক বলেন আমি কৃষক মানুষ আমি কাজে ব্যস্ত থাকি ছেলে মেয়েরা কলেজে আসে কিনা তা সবসময় খোঁজ নিতে পারি না তাই আপনারা যদি মাঝে মধ্যে আমাদেরকে জানান তাহলে খুবই ভালো হয়,তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের বিষয়ে জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো ।বক্তব্য শেষ তিন জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস তুলে দেওয়া হয় এবং কৃতকার্য সকল শিক্ষার্থীদের মাঝে সান্ত্বনামূলক উপহার দেওয়া হয়।
এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,
মো: রেজাউল করিম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ,
মো: আবুল কালাম চৌধুরী, সহকারী অধ্যাপক মার্কেটিং বিভাগ,
প্রনয় চন্দ্র মন্ডল, প্রভাষক পদার্থ বিজ্ঞান,
অমল কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রভাষকগণ,অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ